সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলার বরজবক্স এলাকায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত রোজিনা পরিবহনের বাসটি সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের সাতক্ষীরার কলারোয়া উপজেলার বরজবক্স এলাকায় বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। নিহতেরা হলেন—সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দেবপ্রসাদ মণ্ডল (৩০), একই গ্রামের বেল্লাল হোসেন (৩৮) এবং একই উপজেলার কুশলিয়া গ্রামের মো. জসীম উদ্দিন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।আহত ৪০ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খান দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, কতজনের মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।