সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের পাটকেলঘাটা ফুটবল মাঠের সামনে আজ সোমবার সকাল আটটার দিকে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহতের নাম তাপস ঘোষ (৩৯)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া গ্রামের শ্রীধাম ঘোষের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে তাপস ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে সাতক্ষীরা যাচ্ছিলেন। তিনি পাটকেলঘাটা ফুটবল মাঠের সামনে পৌঁছলে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাপসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।