সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় বুলু গাইন (৬০) নামের এক ব্যক্তি এবং আল আমিন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহত বুলু গাইনের বাড়ি কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে। নিহত আল আমিন সদর উপজেলার পুষ্পকটি গ্রামের জাকির হোসেনের ছেলে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী জানান, আল আমিন একটি ট্রলিতে সহযোগী হিসেবে কাজ করত। আজ সকাল আটটার দিকে পুষ্পকটি এলাকা থেকে ইটভর্তি করার পর ট্রলিতে উঠতে গিয়ে সে পড়ে যায়। এ সময় ট্রলির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, গতকাল দুপুরের দিকে স্থানীয় বাজার থেকে বুলু গাইন সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার পাঁচপোতা গ্রামের কাছে পৌঁছালে মাটিভর্তি একটি ট্রলি তাঁকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাঁকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তিনি মারা যান।