সাতক্ষীরায় হরতালে পিকেটিং করার সময় আটক ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে পিকেটিং করার সময় পুলিশ সাতক্ষীরা শহর থেকে ১৪ জনকে আটক করেছে। আজ রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁদের আটক করা হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান প্রথম আলোকে জানান, ১৪ জনকে আটক করা হয়েছে। হরতালে দূরপাল্লার গাড়ি, যাত্রীবাহী বাস ও ট্রাক ছাড়া সব কিছু ছিল স্বাভাবিক।বিএনপির সমর্থকেরা সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ, মিছিল ও পিকেটিং করে। এ সময় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের কয়েক দফা লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।পুলিশের লাঠিপেটায় সাতক্ষীরা জেলা বিএনপির সহসম্পাদক আবদুর কাদেরসহ পাঁচজন আহত হন। শহরের নিউমার্কেট এলাকায় হরতালের সমর্থকেরা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান আরও জানান, হরতাল চলাকালে সাতক্ষীরায় দূরপাল্লার গাড়িসহ ১৩টি রুটে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলেনি।