সাতক্ষীরায় ১০ কবি সাহিত্যিককে বিজয় সাহিত্য পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় সাহিত্য সংসদের আয়োজনে সাতক্ষীরায় আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় পৌর মিলনায়তনে ৪ জানুয়ারি বিজয় সাহিত্য পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন কবি মাকিদ হায়দার ও কবি সাযযাদ কাদির। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ইনামুল হক বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন। এরপর সাহিত্যপত্র বিজয়-এর ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন করেন কবি মাকিদ হায়দার। শুভেচ্ছা বক্তব্য দেন বিজয় সম্পাদক নিশিকান্ত বন্দোপাধ্যায়। আলোচনা করেন বিশেষ অতিথি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সদস্য শেখ আজহার হোসেন, সুভাষ চন্দ্র সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মণ্ডল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, ওয়াসিম হক, কবি লিলি হক প্রমুখ। পরে সাহিত্যপত্র বিজয় পরিবারের পক্ষ থেকে ১০ জন কবি-সাহিত্যিককে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। এতে শিশুসাহিত্যে আল কামাল আব্দুল ওহাব (মরণোত্তর), ভাষাতত্ত্ব্বে সাযযাদ কাদির, কবিতায় গাজী আজিজুর রহমান, এম নজরুল ইসলাম, শৈলেন্দ্রনাথ কাবাসী, শুভ্র আহমেদ, রেজা স্বপন, সায়েম ফেরদৌস, ছড়ায় আহমেদ সাব্বির, শিশুদের গল্পে নরেন্দ্র সুসন্ধ্যা, শৈলেন্দ্রনাথ কাবাসী ও নরেন্দ্র সুসন্ধ্যাকে সম্মাননা দেওয়া হয়।