সাতক্ষীরায় ২৫ জনের দোষ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে অভিযু্ক্ত সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের আরও পাঁচজন আজ সোমবার দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেছেন। এ নিয়ে দুই দিনে ২৫ জন জওয়ান নিজেদের দোষ স্বীকার করলেন।বর্ডার গার্ড বাংলাদেশ ৪১ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২তে দ্বিতীয় দফায় ১০৫ জন জওয়ানের বিচারকাজ শুরু করা হয়। আজ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।বিচারকাজ শুরুর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে আটটায় আসামিদের বিশেষ আদালতে হাজির করা হয়।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ব্যাটালিয়নের সুবেদার মেজর আবদুস সাত্তার বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় ১০৫ জন জওয়ানের বিরুদ্ধে গত ২০১০ সালের ২৩ অক্টোবর বিশেষ আদালত-১২তে অভিযোগ উত্থাপন করা হয়। পরদিন ২৪ আগস্ট ১০৫ জন বিদ্রোহী বিডিআর সদস্যের পরিচয় গ্রহণ করে প্রথম পর্যায়ের বিচারের কার্যক্রম শেষ হয়।