সাতক্ষীরায় ৬০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-৭ নীলডুমুর ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল সোমবার ৬০ জওয়ানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। সাতক্ষীরা-৪১ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে এ অভিযোগ গঠন করা হয়।এদিকে মামলার বাদী সাতক্ষীরা ৭ নীলডুমুর ব্যাটালিয়নের সুবেদার মেজর এস এম সরোয়ার জাহান গতকাল আদালতে সাক্ষ্য দিয়েছেন। ৪১ দিন বিরতির পর গতকাল সকাল ১০টায় আদালতের সভাপতি মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে আদালতের বিচারকাজ শুরু হয়। তিনি প্রথমে জানতে চান সব আসামি উপস্থিত হয়েছেন কি না? পরে আদালতের অনুমতি নিয়ে কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম ৬০ জওয়ানের বিরুদ্ধে পৃথক অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ গঠন শেষে সভাপতি ৬০ জওয়ান নির্দোষ কি না তাঁদের কাছে জানতে চেয়ে পৃথকভাবে জবাব দেওয়ার নির্দেশ দেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে নথির নির্দোষ কলামে সই করেন।মামলার বাদী ৭ নীলডুমুর ব্যাটালিয়নের সুবেদার মেজর এস এম সরোয়ার জাহান সাক্ষ্য দিতে গিয়ে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পর অধিকাংশ জওয়ান হিংস্র হয়ে ওঠেন। ব্যাটালিয়ন এলাকায় নানা বিভ্রান্তি ছড়াতে থাকে। এ সময় কৌঁসুলি ছবিগুলো আদালতে জমা দেন।বাদীর সাক্ষ্য শেষে ৩০ জন আসামি বাদীর বক্তব্য অসত্য উল্লেখ করে নানা প্রশ্ন করেন। বাদী প্রশ্নের উত্তর দেন। এ সময় কয়েকজনের প্রশ্নের উত্তরে বাদী বলেন, তিনি বিদ্রোহের সময় তাঁদের দেখেননি। তবে বিভিন্ন লোক মারফত সংবাদ নিয়ে এ মামলা ও অভিযোগ উত্থাপন করেছেন।