সাতক্ষীরায় ৯৯ জওয়ানের সাজা, খালাস ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের ৯৯ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ আজ বুধবার এ রায় দেন। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল অলি আহম্মেদ খান।সাজাপ্রাপ্ত ৯৯ জনের মধ্যে ১৩ জনকে সাত বছর, একজনকে ছয় বছর, দুজনকে পাঁচ বছর, একজনকে সাড়ে চার বছর, সাতজনকে চার বছর, দুজনকে সাড়ে তিন বছর, পাঁচজনকে তিন বছর, চারজনকে আড়াই বছর, ১২ জনকে দুই বছর, চারজনকে দেড় বছর, ১৮ জনকে এক বছর, ১৬ জনকে ছয় মাস ও ১৪ জনকে চার মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরা। এ ঘটনায় ব্যাটালিয়নের সুবেদার মেজর আবদুস সাত্তার বাদী হয়ে ২০০৯ সালের ২৩ অক্টোবর ১০৫ জনের বিরুদ্ধে মামলা করেন।