সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো আবাসন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর থেকেই শহরের নাম করা ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কোনো আবসিক ব্যবস্থা তৈরি করা হয়নি। নানা অসুবিধার অজুহাতে এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবাসনের বিষয়টি মাথায় আনেননি।প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এম মনসুর আলী কলেজ, পাবনা কলেজ, ভোকেশনাল স্কুল ও টেকনিক্যাল কলেজ, পাবনা সিটি কলেজ এবং পাবনা আদর্শ মহিলা কলেজ। ২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। প্রথম বছর ২০৬ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও এঁদের সবাইকে বাইরের মেসে থাকতে হয়েছে। কলেজটির অবস্থান শহরের বাইরে হওয়ায় এখানকার শিক্ষার্থীদের বেশি অসুবিধা পোহাতে হচ্ছে বলে জানা গেছে।শিক্ষার্থীরা জানিয়েছেন, কর্তৃপক্ষের অবহেলার কারণেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছরেও শিক্ষার্থীদের আবাসন এবং নিজস্ব কোনো ক্যম্পাস তৈরি হয়নি। শহরের বিভিন্ন মেসে বিশবিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় লেখাপড়াও ব্যহত হচ্ছে। কলেজের উপাচার্য মোজাফ্ফর হোসেন জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বয়সে খুবই ছোট। সবে যাত্রা শুরু করেছে। এখনো এ বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব একাডেমিক ভবনই তৈরি হয়নি। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের আবাসিক ভবন তৈরির কাজ শুরু হবে।এ ছাড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ভোকেশনাল স্কুল ও টেকনিক্যাল কলেজ, এম মনসুর আলী কলেজ, পাবনা কলেজ, পাবনা সিটি কলেজ ও পাবনা আদর্শ মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য কোনো আবাসনব্যবস্থা তৈরি করা হয়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, যাঁরা শহরের বাইরে থাকেন, তাঁদের অধিকাংশই মেসে থেকে কলেজ করছেন।এসব প্রতিষ্ঠানের প্রধানেরা জানিয়েছেন, তাঁদের কলেজে পর্যাপ্ত জায়গা না থাকায় শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন তৈরি করা সম্ভব হয়নি। তবে আবাসনের সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।