সাদ্দাম হোসেনকে নিয়ে ছবিতে প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত সাদ্দাম হোসেনকে নিয়ে ‘মিশন: ব্ল্যাকলিস্ট’ ছবি বানানোর কাজে হাত দিয়েছেন নির্মাতা জিন স্টেফানি সভেয়ার। ছবিটিতে অভিনয় করছেন ‘টোয়াইলাইট’খ্যাত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।সাদ্দাম হোসেনকে খোঁজার জন্য মার্কিন সেনাবাহিনীর অভিযানের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। থ্রিলারধর্মী ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা মিলবে প্যাটিনসনের। এরিক ম্যাডক্স ও ডেভিড সি রচিত ‘মিশন: ব্ল্যাক লিস্ট-১’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।২০০৩ সালের ১৩ ডিসেম্বর মার্কিন সেনাবাহিনীর হাতে ধরা পড়েন সাদ্দাম হোসেন। অপারেশন রেড ডন চালিয়ে ইরাকের তিকরিত শহরে অবস্থিত একটি খামারবাড়ির মাটির নিচের সুড়ঙ্গ থেকে ধরা হয় সাদ্দাম হোসেনেকে। তাঁকে ধরার পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্য এরিক ম্যাডক্স। এই বাস্তব ঘটনাকে উপজীব্য করে পরবর্তী সময়ে তিনি ‘মিশন: ব্ল্যাক লিস্ট ১’ উপন্যাসটি লেখেন।