সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় আজ রাতে গান করবেন পবন দাস বাউল। স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। তার আগে থাকবে নাটক সেই রাতেও বৃষ্টি ছিল। নাটকটির অভিনয়শিল্পী সোহানা সাবার ভাষায়, ‘একটি সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে এই নাটকে।’ লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। কথা হলো সাবার সঙ্গে।অসুস্থ নাকি?হ্যাঁ, ঠান্ডা লেগেছে। সেই রাতেও বৃষ্টি ছিল নাটকে কাজ করতে গিয়ে আমাকে বারবার চুল ভেজাতে হয়। চুল শুকানোর কোনো উপায় ছিল না। ওদিকে আবহাওয়া ছিল প্রচণ্ড গরম। সব মিলিয়ে কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়ি। তবে কাজটা কিন্তু খুবই ভালো হয়েছে।নাটকের গল্পটি কী রকম?আমার স্বামী একজন গরিব জেলে। বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি। এক দিন রাতের অন্ধকারে গ্রামের এক প্রভাবশালী আমাকে অপহরণ করে। কিন্তু আমার স্বামী তা জানতে পারে না। সে নানা জায়গায় আমাকে খুঁজে বেড়ায়। যখন সে আমাকে খুঁজে পায়, তত দিনে দুই বছর পেরিয়ে গেছে। এরপর তৈরি হয় আরেকটি গল্প।এটিএন বাংলার ‘পৌষ ফাগুনের পালা’ নাটকের খবর কী?কথা ছিল, ২৫০ পর্বে শেষ হবে ধারাবাহিকটি। কিন্তু নাটকটির পরিচালক আফসানা মিমি চলচ্চিত্র তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তার আগেই তিনি ধারাবাহিকটির কাজ শেষ করতে চাচ্ছেন। এখন ২২০ পর্বে শেষ হবে ধারাবাহিকটি। আগামী মাসে আমরা শেষ পর্যায়ের শুটিং করব। এ নাটকের গল্পে আমার ওপর সবার যে বিশ্বাস রয়েছে, তা একসময় ভেঙে যাবে। কারণ, আমি তেমনি কিছু কাজ করব।চ্যানেল আইয়ের ‘কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজদ্দৌলা’ ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমার কিন্তু এমনিতেই হাসির সমস্যা আছে। অল্পতেই হেসে ফেলি। আর এ নাটকের প্রতিটি সংলাপই দারুণ মজার। শুটিংয়ের সময় আমার হাসির জন্য অনেক শট বাদ দিতে হয়েছে।