সাধারণ ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। গতকাল শনিবার বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গঠিত অগ্রগতি ও পর্যালোচনা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক