সাধারণ জ্ঞান পরীক্ষায় ভয় সুন্দরীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরী প্রতিযোগিতায় নারীদের মেধা বা জ্ঞানের থেকে তাদের শারীরিক সৌন্দর্যটাই বরাবর বেশি প্রাধান্য পেয়ে থাকে। তাদের বুদ্ধিমত্তার বদলে চেহারাই বেশি নজর কাড়ে বিচারকদের। তবে ফ্রান্সে এবার ঘটছে ব্যতিক্রম। এ বছরের সেরা সুন্দরী নির্বাচনের জন্য শারীরিক সৌন্দর্যের পাশাপাশি সাধারণ জ্ঞানের পরীক্ষাটাও একটা বড় ভূমিকা রেখেছে সেখানে। আর সাধারণ জ্ঞানের এই পরীক্ষা খানিকটা ভীতির সঞ্চার করেছে ফরাসি সুন্দরীদের মধ্যে।‘উসাইন বোল্ট কে?’, ‘ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম কী?’, ‘মাইকেল জ্যাকসন কত সালে মারা গেছেন?’ এই ধরনের ৪০টি প্রশ্ন দিয়ে সাজানো হয়েছিল ফরাসি সুন্দরীদের সাধারণ জ্ঞান পরীক্ষা। ১৮ থেকে ২৪ বছরের মধ্যে বয়স, এমন ৩৩ জন নারী অংশ নিয়েছেন এবারের বার্ষিক সুন্দরী প্রতিযোগিতায়। আর তাঁদের সবাইকে দিতে হয়েছে এই পরীক্ষাটি। ২০ নম্বরের এই পরীক্ষায় ১৭ দশমিক ৫ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন মিস বারগানডি। ১৬ নম্বর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মিস ব্রিটানি ও মিস পিকার্ডি। এক ঘণ্টার এই পরীক্ষাটির সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০২ সালের মিস ফ্রান্স পুরস্কার বিজয়ী সিলভি টেলিয়ের। তাঁর মতে, শারীরিক সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তাটাও সুন্দরী প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে ফরাসি সুন্দরীরা খুব একটা উপভোগ করেননি এই সাধারণ জ্ঞান পরীক্ষা। প্রশ্নপত্র দেখে অনেক সুন্দরীই চিন্তায় চোখ কপালে তুলে ফেলেছিলেন বলে জানিয়েছে ‘সুড ওয়েস্ট’ সংবাদপত্র। প্রশ্নপত্রে সবচেয়ে কঠিন প্রশ্নটি ছিল: ‘ফরাসি সময়ে দুপুর দুইটায় আপনি নিউইয়র্কের উদ্দেশে রওনা দিলেন। সেখানে পৌঁছাতে সময় লাগবে পাঁচ ঘণ্টা ৩০ মিনিট। ফ্রান্স ও নিউইয়র্কের সময় ব্যবধান -৬ ঘণ্টা হলে আপনি যখন গন্তব্যে পৌঁছাবেন, তখন সেখানকার সময় কত হবে?’ডেইলি মেইলের খবরে বলা হয়, ফরাসি সুন্দরী প্রতিযোগিতার সাধারণ জ্ঞান পরীক্ষার আরও কিছু প্রশ্ন ছিল এ রকম:‘২০১২ সালের অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কে?’‘১৪ জুলাই ফ্রান্স কোন ঐতিহাসিক ঘটনাটি উদযাপন করে?’‘স্টিভ জবস কে ছিলেন?’‘আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী কে ছিলেন?’