সাধারণ পরিষদে জিল্লুর রহমান স্মরণে শোক প্রস্তাব (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া সভার শুরুতে সব সদস্য রাষ্ট্র প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে। বাসস জানায়, জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট ঘানার স্থায়ী প্রতিনিধি কেন কান্দা এই শোক সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন রাষ্ট্রদূতসহ অন্য দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন। সার্কের পক্ষে শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি পালিথা কোহানা ছাড়াও এ সময় জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর (এশিয়া, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকা) চেয়ারম্যানেরা নিজ নিজ গোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন।