সাধুপরিবারের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ভাবনগর ফাউন্ডেশন সম্প্রতি আয়োজন করে ‘সাধুপরিবারের গান’। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাধুদের গান প্রচার ও প্রকাশই সংগঠনটির উদ্দেশ্য। অনুষ্ঠানে সাধুগুরুদের গান ও তাঁদের বাণীর পূর্বাপর মর্ম ব্যাখ্যা করেন কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা লালনপন্থী সাধক রওশন ফকির এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আসা সাধকশিল্পী লতিফ শাহর পরিবার।গত শুক্রবার সন্ধ্যায় মঞ্চের সামনে বাংলার সন্ধ্যাকালীন গ্রামীণ আবহ তৈরি করা হয় প্রদীপ জ্বালিয়ে। সঙ্গে ছিল ধূপের ধোঁয়া।‘সাধুপরিবারের গান’ অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী নজরুল জাহিদ বলেন, ‘সাধুগুরুদের পারিবারিক ঐতিহ্যে গানের স্থান কেমন করে আছে, তা জানানোর জন্যই এই আয়োজন।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইমন জাকারিয়া। এরপর রওশন ফকির ও লতিফ শাহর পরিবার গেয়ে শোনায় অনেকগুলো গান।