সানফ্রান্সিসকোর অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। জানা যায়, একটি অ্যাপার্টমেন্ট থেকে পুরো ভবনে এ আগুন ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের প্রায় ১২০ জন কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের চতুর্থ তলার আগুন নেভাতে সক্ষম হয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওচিত্রে দেখা যায়, অ্যাপার্টমেন্টটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের ভয়াবহতা এতই মারাত্মক যে, সেখানে কোনো মানুষ যেতে পারছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের ভবন থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।