সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ মার্চ উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় মার্চেন্টস পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহেদুল হক, উল্লাপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ও ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান এবং আফরোজা ইয়াসমিন এতে বিশেষ অতিথি ছিলেন। প্রতিযোগিতা শেষে কৃতী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার।