সানবিমস্ উত্তরা শাখায় চিত্রাঙ্কন ও পৌষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সানবিমস্ উত্তরা শাখায় গতকাল শনিবার আয়োজন করা হয় বার্ষিক চিত্রাঙ্কন প্রদর্শনী ও পৌষমেলা। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রদর্শনী ও মেলা উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী প্রদর্শনী ও মেলা ঘুরে দেখেন। এ সময় স্কুলের অধ্যক্ষ নীলুফার মঞ্জুরসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। স্কুল ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী এই চিত্রাঙ্কন প্রদর্শনী ও মেলা উপভোগ করে শিক্ষার্থীরা। এর পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও অনুষ্ঠানে যোগ দেন।