সানায় গুলিতে সৌদি কূটনীতিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি দূতাবাসের একজন কূটনীতিক ও তাঁর দেহরক্ষী বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। সানার দক্ষিণাঞ্চলের দামর গোভেরনেইটের হাদা জেলায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে জানা গেছে।বিবিসি জানায়, বন্দুকধারীরা সৌদি কূটনীতিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িতে থাকা কূটনীতিক ও তাঁর দেহরক্ষী নিহত হন। বন্দুকধারীদের পরনে নিরাপত্তাকর্মীদের পোশাক ছিল বলে জানা গেছে।বিবিসি আরও জানায়, সৌদি আরব কয়েক বছর ধরে আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। এ ধরনের জঙ্গি গোষ্ঠীর সমর্থকেরা ইয়েমেনে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সেখানে তাদের অবস্থান সংহত করতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে সৌদি কূটনীতিকের ওপর হামলার দায়দায়িত্ব এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।এ বছরের শুরুর দিকে আল-কায়েদা সানায় সৌদি দূতাবাসের আরেক কূটনীতিককে অপহরণ করে। তিনি এখনো বন্দী আছেন।