সানায় সালেহর বিরুদ্ধে বোরকা পুড়িয়ে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সরকারের নির্যাতন ও ধরপাকড়ের প্রতিবাদে নারীরা বোরকা পুড়িয়ে প্রতিবাদ করেছেন।প্রত্যক্ষদর্শী লোকজন বলেছেন, রাজধানী সানায় বুধবার কয়েক হাজার নারী সমবেত হন। বিক্ষুব্ধ নারীরা বলেন, সালেহ একজন কসাই শাসক। তাঁর চোখে নারীদের কোনো মূল্য নেই। এর পরপরই তাঁরা বোরকা পুড়িয়ে প্রতিবাদ করেন। গত নয় মাসের মধ্যে এই প্রথম ইয়েমেনে এ ধরনের প্রতীকী প্রতিবাদ করলেন নারীরা।এ মাসে শান্তিতে নোবেল শান্তি পুরস্কার জিতেছেন তাওক্কাকুল কারমান। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইয়েমেনের নারীরা রাস্তায় নেমেছেন। তাঁরা ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাহায্যের আবেদন জানান। সিএনএন।