সানিডেলের ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমণ্ডির সানিডেল স্কুল মাঠে আজ বুধবার সকালে বাস্কেট বল খেলার সময় অসুস্থ হয়ে আলিফ শাহরিয়ার (১৬) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই স্কুলের ছাত্র বলে জানা গেছে। আলিফের বাবা গাজী আবু শামীম। সে মা-বাবার সঙ্গে শেখেরটেকের ৫ নম্বর সড়কের ৩৯ নম্বর বাসায় থাকত। প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিফ শাহরিয়ার আজ বেলা ১১ টার দিকে সহপাঠীদের সঙ্গে সানিডেল স্কুলের মাঠে বাস্কেট বল খেলতে যায়। তার এক সহপাঠী আলিফকে বল দিলে সেটি সে না ধরে সে ওখানেই লুটিয়ে পড়ে। এ সময় সহপাঠীরা তাকে দ্রুত ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) খালেদ মনসুর প্রথম আলো ডটকমকে বলেন, ছাত্রের মৃত্যুর খবর পেয়ে তিনি স্কুল ও হাসপাতালে গিয়েছিলেন। হঠাত্ অসুস্থ হয়ে আলিফ মারা যায় বলে তিনি জানান। এসআই আরও বলেন, আলিফের মৃত্যু নিয়ে তার মা-বাবার কোন ধরনের আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।