সান্তাহার মহিলা কলেজের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মার্চ সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ কছিম উদ্দিন আহম্মেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাসেম, আবুল কালাম আজাদ, জিয়াউল নাসিম রাঙ্গা, শিক্ষক তৌহিদুর রহমান, কণিকা রানী, ফরিদা বানু প্রমুখ।