সাপের বাক্সে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপের বাক্সের ভেতর মাদক বহন করতে গিয়ে আটক সোহেল মিয়া এখন কারাগারে। গত বৃহস্পতিবার একটি বাক্সে সাপসহ ৩১ বোতল ফেনসিডিল বহন করছিলেন তিনি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের হামিদপুর গ্রামে। ভৈরব সার্কেলের উপপরিদর্শক জামাল উদ্দিন জানান, ‘বিষয়টি সত্যিই অভিনব।’ গতকাল ভৈরব রেলওয়ে থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব