সাফল্যের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সেঞ্চুরিলর্ডসে ৯৪ বলে সেঞ্চুরি, ওল্ড ট্রাফোর্ডে ঠিক ১০০ বলে। আর কিছু বোধ হয় না বললেও চলে! ইংল্যান্ডে পরপর দুই টেস্টে সেঞ্চুরি, সেটিও এমন রাজকীয় ব্যাটিংয়ে! তামিম ইকবালের এই দুই সেঞ্চুরির তাৎপর্য রান আর বলের সীমানা ছাড়িয়ে আরও অনেক দূর বিস্তৃত। উন্নাসিক ইংলিশ মিডিয়ায় বাংলাদেশের ক্রিকেটকে মর্যাদার আসনে বসানোটাকে ভুলে যান কীভাবে!হ্যাটট্রিক-হিরোহ্যাটট্রিকের স্বপ্ন তো সব বোলারই দেখেন, বাস্তবে দেখা পান কজন! সংখ্যা গুনে বললে প্রায় ৪০ বছরের ওয়ানডে ইতিহাসে মাত্র ২৪ জন! গত ৩ ডিসেম্বর এই এলিট ক্লাবের সদস্য হয়ে গেলেন আবদুর রাজ্জাক। হ্যাটট্রিক-নায়কদের মধ্যে একটা জায়গায় রাজ্জাক আবার অনন্য, তিনিই একমাত্র বাঁহাতি স্পিনার!প্রেরণার গল্পবাংলাদেশের বেশির ভাগ মানুষ এখনো গলফ বোঝে না, কিন্তু সিদ্দিকুর রহমানের নামটা জানেন। একটা খেলাকে দেশের গণমানুষের চেতনায় ঢুকিয়ে দেওয়ার কৃতিত্বটা সিদ্দিকুরের। এ বছরই ব্রুনাই ওপেন জিতে পেশাদার গলফের কঠিন জগতে তাঁর দৃপ্ত পদচারণ শুরু। ‘বলবয়’ থেকে সিদ্দিকুরের এই উত্থান চিরপ্রেরণার গল্পও।সোনালি শ্যুটিংবছরের শেষ দিকে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে শুধু হতাশাই উপহার দিয়েছে শ্যুটিং। তবে আনন্দও কি দেয়নি এর আগে! দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ফেরার পর শারমিন আক্তার (রত্না) ও সাদিয়া সুলতানার এই ফুলেল ছবিটাই দিয়ে দিচ্ছে উত্তর।