সাফল্যের আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নপূরণপরম আরাধ্য সেই সোনালি আভা ছড়ানো ট্রফি নিয়ে উল্লাসে মেতেছেন হরভজন-রায়না-শ্রীশান্তরা। এঁদের মধ্যে টেন্ডুলকারের উল্লাসটা কি আলাদা করে নজর কাড়ে না? ক্রিকেট-দেবতা দুই হাত ভরে দিয়েছেন। বাকি ছিল এই একটা ট্রফি। নিজের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতেই টেন্ডুলকারের হাতে সেই ট্রফি ওঠাটা যেন ছিল নিয়তি নির্ধারিত!অলরাউন্ডারপাকিস্তানের বিপক্ষে দুঃস্বপ্নের সিরিজটা শেষ হলো অনন্য এক অর্জনের আনন্দে। ওয়ানডের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ছিলেন আগে থেকেই। সাকিব আল হাসান এক নম্বর হলেন টেস্টেও। প্রথম বাংলাদেশি হিসেবে একই টেস্টে সেঞ্চুরি আর ইনিংসে ৫ উইকেট নিয়ে নাম লেখালেন অলরাউন্ডারদের অভিজাত এক তালিকায়। মিরপুর টেস্টে ব্যাটে-বলে ওই পারফরম্যান্সেই এক লাফে উঠে গেলেন চার ধাপ, জ্যাক ক্যালিসকে সরিয়ে শীর্ষে উঠে এলেন টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও। বাংলাদেশ ক্রিকেটের হতাশায় মোড়ানো বছরটা শেষ হলো দারুণ এক প্রাপ্তির আনন্দে—বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব!বর্ষসেরাজাতিসংঘ প্রতি বছর কোনো না কোনো বিষয়কে উৎসর্গ করে। জাতিসংঘের চেয়ে ‘বড়’ সংগঠন ফিফার তেমন কোনো প্রথা থাকলে বছরটা ঘোষণা করতে পারত ‘মেসি-বছর’ হিসেবে। শুধু এ বছর কেন, কয়েক মৌসুম ধরেই ‘ফর্ম’-এর নতুন সংজ্ঞায়ন করছেন যেন। আগের মৌসুমে ফুটবলের সবচেয়ে সম্মানজনক দুটি ব্যক্তিগত পুরস্কার এবারই প্রথম এক হয়ে নাম হয়েছে ফিফা ব্যালন ডি’অর। প্রথম বিজয়ীর নাম লিওনেল মেসি।