সাব-রেজিস্ট্রার পরীক্ষা ২৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত হয়ে যাওয়া সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২৬ মে শনিবার অনুষ্ঠিত হবে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন পরিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদের এ পরীক্ষায় ৩৮ হাজার ৪২৬ জন প্রার্থী আবেদন করেছেন। গত শুক্রবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে হরতালের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা এক দিন পিছিয়ে যাওয়ায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আলী নূর আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আগামী ২৬ মে শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকার ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’