সাবা ‘মায়ার খেলা’র প্রমদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য মায়ার খেলার প্রমদা চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা। নৃত্যনাট্যটি প্রযোজনা করছে বুলবুল ললিতকলা একাডেমী (বাফা)। কাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারে আয়োজিত জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবে মঞ্চস্থ হবে মায়ার খেলা। এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। সাবার সঙ্গে আরও থাকছেন সোহেল রহমান এবং বাফার শিল্পীরা। সাবা বলেন, ‘আমি এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা এবং চিত্রাঙ্গদায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এই দুটি নৃত্যনাট্য প্রযোজনা করেছে বাফা। এবার মায়ার খেলায় প্রথম অভিনয় করছি। অভিনয়ের পাশাপাশি এখন মহড়ায় একটু বেশি সময় দিতে হচ্ছে।’ এ মাসে মায়ার খেলার আরও একটি প্রদর্শনী হওয়ার কথা।