সাবাহ শহরের অংশবিশেষ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, তাদের সেনারা সাবাহ শহরের বিমানবন্দর ও সামরিক দুর্গ দখল করেছে। বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সামরিক মুখপাত্র আহমেদ বানি গতকাল সোমবার ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে এ কথা দাবি করেন বলে রয়টার্স জানিয়েছে।লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে যে চারটি শহর রয়েছে, তার মধ্যে সাবাহ অন্যতম। এটি গাদ্দাফির অন্যতম শক্ত ঘাঁটি বলেও পরিচিত।সংবাদ সম্মেলনে আহমেদ বানি বলেছেন, ‘আমাদের বাহিনী সেখানকার বিমানবন্দরে আছে এবং সেনাদুর্গে আমাদের পতাকা উড়ছে।’তবে আহমেদ বানির এ দাবির সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। এদিকে এনসিটির সেনারা গাদ্দাফির জন্ম শহর সার্তের বাইরে রকেট ও ভারী অস্ত্র মজুদ করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে বিদ্রোহীরা দাবি করেছে। বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শহরের কেন্দ্রের দিকে ধীরে অগ্রসর হচ্ছে। মানবিক সাহায্য সংস্থাগুলো বলছে, সার্তের পরিস্থিতি ভয়াবহ। সেখানকার সেবাব্যবস্থা ভেঙে পড়েছে এবং মানুষ ভয়ে পালাচ্ছে।গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম দাবি করেছেন, তাদের সেনারা বানি ওয়ালিদ থেকে ১৭ জন বিদেশি ভাড়াটে সেনাকে গ্রেপ্তার করেছে। তাঁরা ব্রিটিশ ও ফ্রান্সের নাগরিক। তবে এনসিটি এ খবর নাকচ করে দিয়েছে।