সাবিনার সুরে ভরা সন্ধ্যা
গতকাল শুক্রবার ছুটির দিনে ভারতীয় হাইকমিশনের ধানমন্ডিস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গানে গানে শ্রোতাদের মন ভরিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমীন। ভারতীয় হাইকমিশনের সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।অনুষ্ঠান ছিল সবার জন্য উন্মুক্ত। তাই দর্শকের সমাগমও হয়েছিল অনেক। আধুনিক গানের শিল্পী হিসেবেই নন্দিত সাবিনা ইয়াসমীন গতকাল রবীন্দ্র ও নজরুলসংগীত গেয়ে শুনিয়েছেন শ্রোতাদের। সঙ্গে ছিল দেশাত্মবোধক গান এবং তাঁর জনপ্রিয় গানগুলো। নজরুল ইসলাম বাবুর লেখা ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটি দিয়ে গানের পালা শুরু করেছিলেন তিনি। এরপর গেয়ে শোনান ‘মায়াবন বিহারিণী’, ‘পদ্মার ঢেউ রে’। আরও শোনান ‘কত সাধনায় এমন ভাগ্য মেলে’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘তোম না জানে’, ‘বাত করনি’, ‘একি সোনার আলোয়’, ‘পরদেশী মেয়ে’, ‘জন্ম আমার ধন্য হলো’সহ আরও বেশ কিছু গান।বন্ধনহীন হূদয়নদীর গানএকাত্তরের রাজারবাগ। চারদিকে হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ। দালানকোঠা ভেঙে একাকার। সেই ধ্বংসস্তূপের মধ্যে কল দিয়ে অনবরত পানি পড়ছে, তাতে গা ভেজাচ্ছে এক কিশোর।অন্যদিকে স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা উড়ছে। শ্রমিকেরা মাটি কাটছেন, কেউ তা নিয়ে যাচ্ছেন অন্যত্র। জানালায় একা বসে আছে সবুজ পায়রা। এমন আরও অনেক চিত্রকর্ম জাতীয় চিত্রশালায় দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে।গতকাল শুক্রবার থেকে ‘বন্ধনহীন হূদয়নদীর গান’ নামে শিল্পী মতলুব আলীর একক প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। তিনি বললেন, ‘আনন্দের বিষয়, মতলুব আলী আমার ছাত্র ও পরবর্তীকালে সহকর্মী। খুব কাছ থেকে দেখেছি তাঁকে, তাঁর আঁকা চিত্রকর্ম আমাকে মুগ্ধ করে।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, চারুকলা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।প্রদর্শনীর ২৫০টি চিত্রকর্মে নদী, নৌকা, গ্রামের ছবি, ফুল ও প্রকৃতির পাশাপাশি এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রাহমানসহ বিখ্যাত অনেক মানুষের মুখচ্ছবি। একতারা হাতে বাউল, পথশিশু, শতবর্ষী তালি পামগাছ, ফুটবল পায়ে দুরন্ত কিশোরের ছবিও এঁকেছেন শিল্পী মতলুব আলী। প্রদর্শনী ৮ এপ্রিল পর্যন্ত চলবে।‘কনটেম্পরারি মাস্টার্স অব বাংলাদেশ: কাজী গিয়াসউদ্দিন’আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কাজী গিয়াসউদ্দিনের চিত্রকর্মসংবলিত বই কনটেম্পরারি মাস্টার্স অব বাংলাদেশ: কাজী গিয়াসউদ্দিন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হলো গতকাল শুক্রবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। বেঙ্গল ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরার যৌথ উদ্যোগে প্রকাশিত এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন। অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত শিল্পী কাজী গিয়াসউদ্দিনের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘সেরেনেড অব রেইন’ শীর্ষক ডিভিডিচিত্রের মোড়ক উন্মোচন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী কাজী গিয়াসউদ্দিন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।কাজী গিয়াসউদ্দিন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে জাপানের টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফাইন আর্টস অ্যান্ড মিউজিক থেকে চারুকলায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। কলকাতায় স্বাধীনতা দিবস উদ্যাপনকলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে গতকাল শুক্রবার কলকাতায় ‘নব প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ মৈত্রীবন্ধন’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করে কলকাতার ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। সন্ধ্যায় কলকাতার আইসিসিআরের রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রে আয়োজিত এই আলোচনা চক্রে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলা স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস ঘোষ এবং বাংলাদেশের সাংবাদিক শাহরিয়ার কবির। সভাপতিত্ব করেন মৈত্রী সমিতির সম্পাদক অজয় দে।ওয়েস্টিনে চলছে মেক্সিকান খাদ্য উৎসবরাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সিগনেচার রেস্টুরেন্ট সিজনাল টেস্টে চলছে মেক্সিকান এবং দক্ষিণ আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। ২৭ মার্চ উৎসব শুরু হয়েছে, চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ভোজনরসিকদের ভিনদেশি খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং নিজেদের রন্ধনশিল্প আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ইতিহাদ এয়ারওয়েজ ও দ্য ওয়েস্টিন ঢাকা এই যৌথ আয়োজন করেছে।