সাবেক উপদেষ্টা কফিলউদ্দিন মাহমুদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা কফিলউদ্দিন মাহমুদ আজ শুক্রবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।সাবেক অর্থসচিব কফিলউদ্দিন মাহমুদ মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।মরহুমের প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে আজ বাদ এশা অনুষ্ঠিত হয়। কাল শনিবার দ্বিতীয় জানাজা শেষে ফেনী জেলার দনি ধরমপুর পারিবারিক গোরস্তানে তাঁর লাশ দাফন করা হবে। ফিলউদ্দিন ও ফরিদা হকের মৃত্যুতে খালেদা জিয়ার শোক: সাবেক উপদেষ্টা ও অর্থসচিব কফিলউদ্দিন মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।আজ শুক্রবার খালেদা জিয়া কফিলউদ্দিন মাহমুদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।অপরদিকে অন্য একটি শোক বার্তায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হকের স্ত্রী ফরিদা হকের মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।উল্লেখ্য, ফরিদা হক পেশায় চিকিত্সক ও মাইক্রোবায়োলজিস্ট ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাসস ও ইউএনবি।