সাবেক উপপ্রধানমন্ত্রী এম এ মতিনের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক উপপ্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) চেয়ারম্যান ও চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিন (৭৮) আজ বুধবার ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।এম এ মতিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শাহজাদপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদ ও পরবর্তী সময়ে এরশাদের মন্ত্রিপরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।