চাষাঢ়া আ. লীগ অফিসে বোমা হামলা মামলা
সাবেক উপমন্ত্রী পিন্টু ও জুয়েল শুনানি শেষে জেলহাজতে
নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগের অফিসে বোমা হামলার মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শাহাদাত্ উল্লাহ জুয়েলকে শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।আজ রোববার দুপুরে পিন্টু ও জুয়েলকে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া আদালত আগামী ২৩ জানুয়ারি মামালার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ মামলায় পিন্টু ও জুয়েল ছাড়াও হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার ও ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। অন্য জেলায় আসামিদের বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম থাকায় আজ তাঁদের এ আদালতে হাজির করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের অফিসে নৃশংস বোমা হামলার ঘটনায় ২০ জন নিহত হন। আহত হন সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ শতাধিক নেতা-কর্মী।