সাবেক কূটনীতিক মোহাম্মদ জমিরকে প্রধান তথ্য কমিশনার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরকে প্রধান তথ্য কমিশনার হিসেবে আজ সোমবার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ জমির বলেন, তিনি নিয়োগের বিষয়টি জেনেছেন। এমন একটি পদে তাঁকে নিয়োগ দেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ দেন। সবার সহযোগিতা নিয়ে তিনি কাজ করবেন বলে জানান।