সাত সন্তান চুরি ও পাচার মামলা
সাবেক ডিআইজি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত সাত সন্তান চুরি ও পাচারের মামলায় আজ বৃহস্পতিবার সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ কে এম শামসুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত আগামী ১৯ অক্টোবর এ মামলার যুক্তিতর্ক উপস্থানের দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা যায়, আসামিরা পরপর ছয়টি কার্যদিবসে হাজির না হওয়ায় আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রসঙ্গত, মানবাধিকার নেত্রী এলিনা খান ২০০৬ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন।