সাবেক প্রেসিডেন্ট টেইলর যুদ্ধাপরাধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। ১৯৯১ থেকে ২০০২ সময়ে সিয়েরা লিওনে সংঘটিত গৃহযুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দেওয়ায় ৬৪ বছর বয়সী টেইলরকে দোষী সাব্যস্ত করা হয়। হেগে জাতিসংঘ সমর্থিত বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে।টেইলরের বিরুদ্ধে সন্ত্রাস, হত্যা ও ধর্ষণসহ ১১টি মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে অভিযুক্ত করা হয়। তবে ওই সব অপরাধ সংঘটনে নির্দেশদাতার অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক অপরাধ আদালত প্রথমবারের মত ন্যুরেমবার্গ সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে নািসদের বিচার করে। এর দীর্ঘদিন পর কোন রাষ্ট্রের প্রধানকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করা হল। বিভিন্ন মানবাধিকার সংগঠন টেইলরের বিচারকে তাই ঐতিহাসিক বলেছে। হিউম্যান রাইটস ওয়াচের শীর্ষ কর্মকর্তা এলিস কেপলার বলেন, আদালতের রায় নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আদালতের রায় রাষ্ট্রের সব শীর্ষ কর্মকর্তাদের জন্য এক সতর্ক সঙ্কেত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এ অভিযোগ গঠনের মাধ্যমে সব অপরাধ সংঘটনকারীকে একটি শক্তিশালী বার্তা পৌছে দেওয়া হল। এমনকি রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যাক্তিদের জন্যও এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে কেউ দোষী সাব্যস্ত হলে সাজা পাবে। মামলার প্রধান কৌঁসুলি বেন্ডা হলিস বলেন, এ ঘটনা সিয়েরা লিওনের জনগণের দেওয়া সাক্ষ্যের চূড়ান্ত মূল্যায়ন করা হয়েছে। আমরা শুরু থেকেই জনগণের কথার ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছিলাম। তিনি আরও বলেন, সিয়েরা লিওনের জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটনের একটি বড় দায় রয়েছে টেইলরের। তবে আসামী পক্ষের আইনজীবী কোর্টনি গ্রিফিথস বলেন, এ রায় ছিল বিচার ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত। পশ্চিম আফ্রিকা দখলের জন্য লিবিয়ার চেষ্টায় টেইলরের কোন সম্পৃক্ততা প্রমাণ করতে পারেননি আদালত। সিয়েরা লিওনে বিভিন্ন যুদ্ধের ঘটনায় টেইলরের সম্পৃক্ততার কথাও অস্বীকার করেন গ্রিফিথস। বিবিসি।