সাবেক ফুটবলার কায়সার হামিদকে আটক করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ২ নম্বরে ওয়েস্টিন হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ ও নাইজেরিয়ান খেলোয়াড় এমেকাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার নুরে আলম প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এ সময় এমেকার ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এমেকা পুলিশকে জানায় পিস্তলটি কায়সার হামিদের। পরে পুলিশ কায়সার হামিদকে ডেকে পাঠায়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।তবে কায়সার হামিদ পুলিশকে জানিয়েছেন এটি তার লাইসেন্স করা পিস্তল। এখন পিস্তলটির লাইসেন্স করা আছে কিনা সেটি যাচাই বাছাই করা হচ্ছে বলে নুরে আলম জানান।