সাবেক বনমন্ত্রীর স্ত্রী রাবেয়া সিরাজ কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক চারদলীয় জোট সরকারের বন ও পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজকে আজ বুধবার কারাগারে পাঠানো হয়েছে। আয়কর ফাঁকির অভিযোগে দায়ের পাঁচটি এবং জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের আরেকটি মামলায় রাবেয়া সিরাজ আজ আত্মসমর্পণ করলে বিশেষ জজ জেসমিন আনোয়ার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পৃথক ছয়টি মামলায় রাবেয়াকে মোট ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।