সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যার ঘটনায় এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাসাবো এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যার ঘটনায় র্যাব গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম রুসিয়া বেগম (৫৫)।র্যাবের দাবি, রুসিয়া সবুজবাগ এলাকার মাদক ব্যবসায়ী এবং র্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে।র্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে সাতটার দিকে র্যাবের একটি দল উত্তর বাসাবোতে অভিযান চালিয়ে রুসিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বাসা থেকে ৩০ গ্রাম হেরোইন (মূল্য ১৫ হাজার), খাটের নিচে ৪২ বোতল ফেনসিডিল, একটি ম্যাগাজিনসহ স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, ঈদের রাতে বাড়ির সামনে মাদকসেবীদের হামলায় উত্তর বাসাবো এলাকার ৩৫/ডি নম্বর বাসার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খাজা মো. মাহাফুজুল হক খান মারা যান।