সাবেক মন্ত্রী আবদুল মতিন চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আমলের সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য আবদুল মতিন চৌধুরী আর নেই। বার্ধক্যজনিত রোগে ভুগে আজ শনিবার সকালে তিনি সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবদুল মতিন চৌধুরীর প্রথম জানাজা হবে। কাল রোববার বেলা ১১টায় মতিনের দ্বিতীয় জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।