সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজ কোমায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজ রাজধানীর জেড এইচ শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁর স্বজনেরা প্রথম আলোকে জানান, তিনি কোমাতে রয়েছেন। গতকাল মঙ্গলবার এলাকায় তাঁর মৃত্যুর সংবাদ মাইকে প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ প্রথম আলোতে সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের ইন্তেকাল শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়। আবদুল আজিজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ১৯১৯ সালে বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের মনোনয়নে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭০ ও ১৯৭৩ সালে বাগেরহাট-৪ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন।