সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ছেলে আটক
সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদকে আজ রোববার আটক করেছে গুলশান থানা পুলিশ। বনানীতে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধরের অভিযোগ তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।গুলশান থানা পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কবির হোসেন তালুকদারকে তিনি মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। মারধরের ঘটনার পর ছাত্ররা তাঁকে ধাওয়া করেন। পালাতে গিয়ে তিনি আহত হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার জুনায়েদ আহমেদ ও পরিচালক-ট্রাস্ট্রি সিরাজুল হককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গুলশান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধরের সময় ছাত্রদের ধাওয়ার মুখে পড়েন ইমতিয়াজ। এরপর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধারের পর আটক করে। তাঁর বিরুদ্ধে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।