সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার দুপুর তিনটার দিকে কুমিল্লা কারাগার থেকে তিনি মুক্তি পান। ২৪টি মামলায় ৪৭০ দিন কারাবন্দী থাকার পর আদালতের নির্দেশে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।মিলনের স্ত্রী নাজমুন নাহার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত বছরের মার্চে একটি মামলায় এহছানুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়। এরপর মিলনের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এর মধ্যে গত ১৩ মাসেই তাঁর বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। সব কটি মামলাই ছয় থেকে সাত বছর আগের ঘটনার। শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ঘড়ি ও মোবাইল ছিনতাই, পুকুরের মাটি চুরি—এসব অভিযোগে মামলাগুলো করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাদী হয়ে এসব মামলা করেন।