সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ শামছুন নাহার বেগমের আদালতে এই আদেশ দেওয়া হয়।উল্লেখ্য, ২০০৯ সালের ৬ মে কচুয়া থানায় এহছানুল হক, তাঁর স্ত্রী নাজনুন নাহারসহ ৩৮ জনকে আসামি করে মামলা করেন কলিমউল্যাহ নামের এক ব্যক্তি। মামলায় বলা হয়, ২০০৩ সালের ১৬ অক্টোবর কচুয়া উপজেলায় মহিলা আওয়ামী লীগের একটি সভায় যোগ দিতে মহীউদ্দীন খান আলমগীর ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে এহছানুল হক দলীয় লোকজন নিয়ে গাড়িবহরে হামলা করেন। তাঁরা ভাঙচুর ও লুটপাট চালান।