সাবেক সচিব নুরুদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি ও বনসচিব নুরুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, কৃষি ও বনায়নের ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কখনো মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।আজ সকাল সাড়ে আটটায় বার্ধক্যজনিত রোগে নুরুদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী মরহুম বদরুন্নেসা আহমেদ বঙ্গবন্ধু সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বাসস, ইউএনবি