সাবেক সাংসদ মজিবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রতারণার মামলায় কিশোরগঞ্জের সাবেক সাংসদ মজিবুর রহমান ওরফে মঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২২ এপ্রিল মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আল আসাদ মোহাম্মদ আশিকুজ্জামান এ আদেশ দেন। রাজধানীর গুলশান থানার বাসিন্দা ব্যবসায়ী মো. রেজাউল করিম ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকার মহানগর হাকিমের আদালতে চেক প্রতারণার অভিযোগে এ মামলা করেন।মামলায় বলা হয়, সাংসদ মজিবুর রহমানকে সরকারিভাবে রাজউক থেকে একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। ওই প্লটে বহুতল ভবন নির্মাণের জন্য বাদীকে আমমোক্তার নিযুক্ত করা হয়। আসামি বাদীর কাছ থেকে সাইনিং মানি হিসাবে এক কোটি ২০ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু রাজউক থেকে ছাড়পত্র পেতে দেরি হওয়ায় বাদীর কাছ থেকে নেওয়া টাকা পরিশোধের জন্য ২০০৯ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ খামার বাড়ি শাখার একটি চেক দেন। ২৩ নভেম্বর বাদী চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করলে কর্তৃপক্ষ ‘অপর্যাপ্ত তহবিল’ মন্তব্যে চেক ফেরত দেয়।বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুনজুর আলম।