প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় সাবেক সাংসদ ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বাদী উপকর কমিশনার কবির উদ্দিন মোল্লা। আজ মঙ্গলবার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক তাঁর সাক্ষ্য গ্রহণ করেন।আদালতে হাশেমের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া এ সময় মামলার বাদীকে জেরা করেন। সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত ১৮ মে-পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গত বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার কবির উদ্দিন মোল্লা ঢাকা বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় হাশেমের বিরুদ্ধে চার কোটি ৭৬ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়।