সাবেক সাংসদের ভাইয়ের বাড়ি থেকে ত্রাণের টিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল গনির ভাই জাফর আকবরের বাড়ি থেকে ত্রাণের ৮০টি ঢেউটিন উদ্ধার করেছে র্যাব।গতকাল মঙ্গলবার রাতে র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।মেহেরপুর এলাকার র্যাবের কমান্ডার জাহিদুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে ত্রাণের সরকারি টিন উদ্ধারের জন্য গাংনী উপজেলার মাইলমারী গ্রামের জাফর আকবরের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁরা বসতঘরের মাটি খুঁড়ে সেখান থেকে লুকানো অবস্থায় ত্রাণের ৮০টি ঢেউটিন উদ্ধার করেন। প্রতিটি টিনের গায়ে ‘ত্রাণের টিন, বিক্রয়ের জন্য নহে’ লেখা আছে।জাফর আকবর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। উদ্ধারকালে তিনি তাঁর বাড়িতে ছিলেন না।পরে তাঁর বিরুদ্ধে গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ কুমার বাদী হয়ে মামলা করেছেন।