সাবেক সেনাপ্রধান হারুনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশীদকে নোটিশ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুদক। চলতি সপ্তাহেই তাঁকে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হবে। আজ রোববার দুদকের কমিশনার বদিউজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।দুদক সূত্র জানায়, প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুয়ায়ী ডেসটিনি-২০০০ লিমিটেডের হিসাব থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বনানী শাখায় হারুন-অর-রশীদের ব্যক্তিগত হিসাবে আট কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা সরানো হয়েছে।আজ ডেসটিনির তিন পরিচালক শেখ তৈয়েবুর রহমান, আবুল কালাম আজাদ ও নেপাল চন্দ্র বিশ্বাস জবানবন্দি দেওয়ার জন্য দুদকে হাজিরা দিয়েছেন। গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত দুদকে রফিকুল আমিনসহ ডেসটিনির ১৫ পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হলো।