সাবেক স্ত্রীকে বছরে ৪৮ মিলিয়ন ডলার দেবেন বেরলুসকোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্ত্রী ভেরোনিকা লারিওকে প্রতিবছর চার কোটি ৮০ লাখ ডলার দেবেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। বিচ্ছেদ-পরবর্তী এক চুক্তি অনুযায়ী স্ত্রীকে এ অর্থ দেবেন তিনি।চুক্তি অনুযায়ী, তিন সন্তান ও স্ত্রীসহ বেরলুসকোনি যে বাড়িতে থাকতেন, ১০ কোটি ডলারের সেই বাড়িটি বেরলুসকোনিরই থাকবে।ইতালির দৈনিক ‘করিয়েরে দেল্লা সেরা’ জানায়, বেরলুসকোনির কাছে বার্ষিক পাঁচ কোটি ৬০ লাখ ডলার দাবি করেছিলেন লারিও (৫৬)। তবে ৭৬ বছর বয়সী সাবেক স্বামী তাঁকে বার্ষিক ৫০ লাখ ডলার দিতে চেয়েছিলেন।ইতালির মিলানের একটি নাট্যশালায় অভিনয়ের সময় প্রথম লারিওকে দেখেন বেরলুসকোনি। ১৯৮০ সালে এক সাজঘরে প্রথম সরাসরি দেখা হয় তাঁদের। ১৯৯০ সালে বিয়ে করেন তাঁরা। প্রথম স্ত্রীর ঔরসে তাঁর (বেরলুসকোনি) দুই সন্তান আছে। বর্তমানে তিনি ২৮ বছর বয়সী মডেল ফ্রান্সেসকা প্যাসকেলের সঙ্গে প্রেম করছেন ।২০১১ সালের নভেম্বরে পদত্যাগের আগে ইতালির স্বাধীনতা-পরবর্তী দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ছিলেন বেরলুসকোনি। ২০১৩ সালে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি।