সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ৫ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আজ বেলা দুইটা ২৫ মিনিটে বাবরকে চট্টগ্রাম মহানগর হাকিমের এজলাসে হাজির করা হয়। প্রায় ১৫ মিনিট শুনানির পর মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সিআইডি ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১০ দিনের রিমান্ড চেয়েছিল।আজ মহানগর হাকিমের আদেশ ঘোষণার পর বিএনপি-সমর্থিত আইনজীবীরা আদেশের বিরুদ্ধে এজলাসে চিৎকার-চেঁচামেচি করেন।